নওগাঁয় মাত্র ২ শতক জমিনিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ- আহত-৪

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ৭:৩৫ অপরাহ্ন
ছবি প্রতিকী

আর আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।

নওগাঁয় জায়গাঁ-জমি ক্রয় ও দখল নিয়ে বিরোধে দু’পক্ষের মাঝে সংঘর্ষ, আহত-৪। সম্পতি জায়গাঁ-জমি ক্রয় ও দখল নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মাঝে সংঘর্ষের এঘটনাটি ঘটেছে জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামে।

স্থানিয়রা জানান, চকরাজা গ্রামের জৈনক আব্দুল হামিদ এর ভাইয়ের কাছে থেকে একই গ্রামের আব্দুল কুদ্দুস ২ শতক জমি ক্রয় করলেও দীর্ঘদিন ধরে ক্রয়কৃত জমি জবর-দখল করে রাখেন আব্দুল হামিদ। এনিয়ে গ্রাম্যভাবে বসে ও বিবাদ মিমাংসা না হওয়ার এক পর্যায়ে (২০ ডিসেম্বর) শুক্রবার ক্রয়কৃত জমিতে আব্দুল কুদ্দুসের লোকজন কাজ করতে গেলে। এসময় কাজে বাধাদেন আব্দুল হামিদ ও তার স্ত্রী সহ লোকজনরা। এরি এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটলে উভয় পক্ষের মোট ৪ জন আহত হয়। আহতরা সবাই প্রাথমিকভাবে চিকিৎসা নেয়। এক পর্যায়ে আব্দুল হামিদ ও তার স্ত্রী মহাদেবপুর হাসপাতালে ভর্তি হন এবং এঘটনায় (২১ ডিসেম্বর) শনিবার আব্দুল হামিদ বাদি হয়ে প্রতিপক্ষ, কুদ্দুস, আল-আমিন, রেজাউল, নাছিমা ও কবিতা সহ কয়েক জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন।

এব্যাপারে এক পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগভাবে সুষ্ঠ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য- মাত্র ২ শতক জায়গাঁ বা জমি ক্রয় ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে দু-পক্ষের মাঝেই দন্ধ চলে আসছিলো বলেও জানিয়েছেন গ্রামের লোকজন ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ