দর করে বক্তা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৪১ পূর্বাহ্ন

দর করে বক্তা
আবদুল মান্নান।।
____________________________________

দর করে টাকা নিচ্ছে
ওয়াজ মাহফিলে বক্তা!
হাশর পানে নিবেন মালিক
এই পাপের ব্যবস্থা।

দ্বীন প্রচার সাওয়াবের কাজ
হেদায়াতের আধাঁর
নবী প্ৰেমিক দ্বীনের দায়ী
পাবেন পূণ্যের বাহার।

“অনুসরণ তাদের কর
চায়না যারা অর্থ”
রবের বাণীর মর্ম বুঝতে
তারা চরম ব্যর্থ !

নবী-রাসুল ধর্ম প্ৰচার
করেনি যে পণ্য।
দাম হাঁকানো সুরেলা বক্তা!
হয় পথভ্ৰষ্ট গণ্য।

জ্ঞান-গরিমায় অসার ওয়ায়েজ
বলিষ্ঠ সুরের গলা!
গান গেয়ে পাগল পারা
নিচ্ছে টাকার মালা!

মাহফিলে পৌছার পূৰ্বে
পৌঁছাতে হবে টাকা!
শর্ত মত কাজ না হলে
বক্তার আসন থাকবে ফাঁকা!

কোরআন হাদিস বুঝেনা তো
শোনায় কল্প-কাহিনী !
তাদের পিছু ছুটে দেশে
বোকা দলের বাহিনী !

দ্বীন দরদী ভাই-বোনেরা
কোরআন-হাদিস শিখুন
খোদা ভীরু আলেম হতে
সঠিক ওয়াজ শুনুন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ