।। এলিস হক ।।
আজ সোমবার ২৩শে ডিসেম্বর’১৯ সকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে শুরু হয়েছে ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে ৬টি উপজেলা হতে ১২টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বালক ও বালিকাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০১৯।
এতে উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সরোজ কুমার নাথ।
বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতার বালিকাদের প্রথম ম্যাচে নক আউট পদ্ধতিতে অংশ নেয় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিণাকুন্ডুর দড়িবিন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পক্ষান্তরে বঙ্গবন্ধু ফুটবল প্রতিযোগিতার বালকদের প্রথম ম্যাচে একে অন্যের সাথে মোকাবেলা করে ঝিনাইদহ সদরের রুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিণাকুন্ডু উপজেলার দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রতিযোগিতায় বালক ও বালিকাদের চূড়ান্ত খেলা আগামী ২৮শে ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস, ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র নির্বাহী সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন, ঝিনাইদহ জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফুটবল রেফারী শাহ মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
।। অন্যদৃষ্টি ।।
You must be logged in to post a comment.