হুমায়ন কবির।।
নীচের ছবির পা প্রতিবন্ধি মেয়েটির নাম মিলি আক্তার স্মৃতি। পিতার নাম মফিজুল ইসলাম। বাড়ী কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামে। স্মৃতি এবার ঢাকা সাভারের জাহাঙ্গীর নগর স্কুল এণ্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
এসএসসি পর্যন্ত আসার পরও মেয়েটির প্রতিবন্ধি ভাতার কার্ড জোটেনি। কি নাগাদ হবে তা ও অনিশ্চিত।
প্রতিবন্ধি ভাতা কার্ডের জন্য আজ ২৩ ডিসেম্বর দুপুরে স্মৃতি এসেছিল মিরপুর উপজেলা সমাজসেবা অফিসে। সেখানেই কথা হয় মেয়েটির সঙ্গে। দুইবোন এক ভায়ের সংসারে স্মৃতিই সবার বড়। বাবা হতদরিদ্র।
সামথ্য না থাকায় কৃত্রিম পা সংযোজন করতে পারছেনা। তাই ক্রাচে ভর দিয়ে চলতে হয় তাকে।
স্মৃতি জানায়, বয়স তখন দেড় বছর। এ সময় খাট থেকে পড়ে গিয়ে তার ডান পা ভেঙ্গে যায়। ভুল চিকিৎসায় শেষ পর্যন্ত পা’টি কেটে ফেলতে হয়।
অদম্য ইচ্ছা শক্তির জোরে সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ভবিষ্যত বাসনা একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করার পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহনের।
You must be logged in to post a comment.