আর আর চৌধুরী, নওগাঁ।।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আসল সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে চায় প্রধানমন্ত্রী। যার কারণে প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমী স্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়ে ডিপিবি কমপ্লিট হয়েছে এবং এ বছর থেকে কাজ শুরু হবে।
কারণ সাংস্কৃতির যদি না থাকে অপশক্তি অটোমেটিকলি আসে এবং জঙ্গিবাদের উত্তান হচ্ছে। তিনি (২৪ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৮-১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, ভালো উদ্দেশ্য নিয়ে কোন কাজ করতে গেলে এমন কিছু লোক আছে যারা বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে এই সংস্কৃতি নিয়ে রুখে দাঁডাতে হবে। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছে তেমনটি আবৃতি আলারা আবৃতির অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে, সংস্কৃতি ব্যাক্তিরা সংস্কৃতি অঙ্গনে গান গেয়ে মানুষকে উজ্জীবিত করেছে, নাটককে নাটক দিয়ে উজ্জীবিত করেছে না হলে মুক্তিযুদ্ধ এত তাড়াতাড়ি সম্ভব হতো না।
এ সময় নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া বিপিএম। পরে প্রধান অতিথি ২০১৮ সালের সাংস্কৃতিক ক্ষেত্রে পাঁচজন গুণীজন ও একটি সাংস্কৃতিক সংগঠনকে এবং ২০১৯ সালের সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে পাঁচজন গুণীজন এবং একটি সমৃদ্ধশীল সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা প্রদান করেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
You must be logged in to post a comment.