দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।
শেষ মুহুর্তে জমে উঠেছে রাঙ্গুনিয়ার পোমরা গোছরা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন এবং কে হচ্ছেন সভাপতি আমির হামজা নাকি আবদুল মুনাফ এ নিয়ে চলছে যত জল্পনা ও কল্পনা।
আগামীকালের নির্বাচনকে ঘিরে বাজার ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। নির্বাচনী প্রচারণায় শেষ দিনেও ব্যবসায়ী ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইলেন বিভিন্ন পদে পদপ্রার্থীরা।
নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু রিপোর্টার দেলোয়ার হোসাইনকে জানান, আগামীকাল ইনশাআল্লাহ অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
You must be logged in to post a comment.