লিটন দাসের ব্যাটে রাজশাহী রয়্যালস জয়ী

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ১০:২৮ অপরাহ্ন
রাজশাহী রয়্যালস জয়ী হওয়ার নেপথ্যে এই আন্দ্রে রাসেল-রবি বোপারা জুটিদ্বয়ের চমৎকার ব্যাটিং....

।। অন্যদৃষ্টি স্পোর্টস ডেস্ক ।।

রাজশাহী রয়্যালস বঙ্গবন্ধু বিপিএলের ১৮তম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে। আজ সোমবার ২৩শে ডিসেম্বর’১৯ চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করে তেমন একটা সুবিধা করতে পারেনি।

রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্সদের ম্যাচ সামারী….

রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে খুলনার সংগ্রহ ছিল ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান। লিটন দাসের হাফসেঞ্চুরীতে তেমন কোনো চাপ ছাড়াই আন্দ্রে রাসেলের দল ৭ উইকেটে জয়লাভ করেছে।

রাজশাহী রয়্যালস ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে। লিটন-আফিফের উদ্বোধনী জুটিতেই ৭৫ রান আসে। ভুল বোঝাবুঝিতে ২২ করে আফিফ রান আউটের শিকার হন। তবে লিটন দাস চলতি বিপিএলে নিজের প্রথম হাফসেঞ্চুরী তুলে নেন।

১৮তম ম্যাচ শেষে ৭ দলের পয়েন্ট অবস্থান….

৫৮ করে লিটন ফেরার পর শোয়েব মালিক ১৬ রানে আউট হন। বাকীটা পথ অধিনায়ক আন্দ্রে রাসেল ও রবি বোপারা নির্বিঘ্নে পাড়ি দেন। ইনিংস শেষে তারা দুজন যথাক্রমে ২৮ ও ১৩ রানে অপরাজিত থাকেন। খুলনার হয়ে ফ্রাইলিংক ও শহিদুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

আগের দেখায় রাজশাহী রয়্যালস বড় স্কোর করেও মুশফিকের অসাধারণ ইনিংসে হেরেছিল। এ ম্যাচ জিতে ভালোভাবেই দলটি তার প্রতিশোধ নিলো।

অন্যদৃষ্টি ।। এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ