রামগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত পারভেজের মৃত্যু 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮, ৬:৩১ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী। মূমূর্ষবস্থায় দুই মোটরসাইকেল আরোহী মোঃ হাসান (১৮) ও ফয়সাল হোসেন পারভেজ (১৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হলেও পথিমধ্যে ফয়সাল হোসেন পারভেজ মৃত্যুর কোলে ঢলে পড়েন। বুধবার সন্ধায় সাড়ে ৬টায় পৌর আনসার ক্যাম্প সংলগ্ন রামগঞ্জ সোনাইমুড়ি সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমালয় পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-১৩৫৮) চেয়ারকোচ ও উপজেলার আলীপুর গ্রামের ব্যাপারী বাড়ীর মোঃ হাসান (১৮) পিতা আমির হোসেন, ফয়সাল হোসেন পারভেজ (১৯) পিতা মোশাররফ হোসেন ও বিপ্লব (২০) পিতা বাবুল মিয়া মোটরসাইকেলযোগে আসার সময় মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় তিন আরোহীসহ হিমালয় গাড়ীর নিছে মোটরসাইকেল ডুকে গেলে মোটরসাইকেলে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে রামগঞ্জ ফেমাস হসপিটালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় পারভেজ ও হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। রাত ১১টায় আহত পারভেজ অ্যাম্বুলেন্সে মারা যায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুড়ে যাওয়া মোটরবাইক উদ্ধার ও বাসটি জব্দ করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ