রাংগুনিয়ায় হোসাইনী কাফেলার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ৯:২৮ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি। ।

চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার উদ্যোগে শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে নির্বাচিত বিজয়ী কার্যকরী পরিষদ-কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

শুক্রবার (২৫ জানুয়ারি ) বাদে জুমা রোশাই পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আবু আহাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রবাসী উপদেষ্টা মুহাম্মদ সেকান্দর হোসাইন।

সংবর্ধীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি আবু তাহের মেম্বার, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন সাদ্দাম, সহ সভাপতি ইব্রাহিম হোসাইন,সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক সাইফু উদ্দীন মানিক, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ সাইফু, সহ অর্থ সম্পাদক  আলমগীর হোসাইন, দপ্তর সম্পাদক নুরুল আবছার নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সপু বিশ্বাস,নির্বাহী সদস্য সাইফুল ইসলাম খোকন, মুহাম্মদ ওসমান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোশাই পাড়া জামে মসজিদের খতিব মাওলানা এয়াকুব, রোশাই পাড়া ঈদ-এ-মিলাদুন্নবী (দ.)উদযাপন কমিটির সহ সাধারণ সম্পাদক রাশেল, অর্থ সম্পাদক মুহাম্মদ হোসেন, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা দেলোয়ার হোসাইন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আজিম উদ্দীন, মুহাম্মদ এয়াকুব আলী, মুহাম্মদ ইসমাইল, আবদুল্লাহ আল জাবেদআজগর আলী, খোরশেদ আলম, মুহসিন মোবারক, মুবিনুর রশিদ,তারেক সিদ্দিকী,আরিফুর ইসলাম, সিরাজুল ইসলাম, শওকত আলী, আরজু প্রমুখ 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ