মাহে রমজান (ইসলামী সংগীত)

মোঃ গোলাম মাসুদ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

মাহে রমজান (ইসলামী সংগীত)

                               -মোঃ গোলাম মাসুদ

……………………………………………………………………………………………………….

রহমতের সওগাত নিয়ে

এল মাহে রমজান।

সকল পানাহার থেকে

বিরত থাকবে মুসলমান।। ঐ

 

রহমত, মাগফেরাত ও নাজাত

পবিত্র এই মাসে।

সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম মাস

এই রমজান মাস আসে।।

অভাবীদের পাশে দাড়াই করে টাকা পয়সা দান…

এল হে মাহে রমজান।। ঐ

 

ইফতার, সাহেরী তারাবী নামাজ

ছোট বড় সকলেই পড়েছে যে আজ

এক কাতারে এসে সবাই হিংসাকে দিয়েছে কুরবান—

এল হে মাহে রমজান।। ঐ

 

পবিত্র মাসেই আছে

লাইলাতুল কদর রজনী।

সারারাত ইবাদত করব

আল্লাহ করবেন মেহেরবানী।।

সর্বশ্রেষ্ঠ এই মাসেই নাজিল পবিত্র কোরআন…

এল হে মাহে রমজান ।। ঐ

 

রমজানের শিক্ষা ধারন করে

চলব সারা বছর।

ক্ষমা পাব আল্লাহর কাছে

পাব জান্নাতের ঘর।।

জাহান্নামের আগুন থেকে পাব পরিত্রান

এল হে মাহে রমজান।।ঐ

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ