মঈন উদ্দীন’র কবিতা ”এক হাতে তালি বাজে না”

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৯ জুন, ২০১৯, ১১:১০ পূর্বাহ্ন

এক হাতে তালি বাজে না

মঈন উদ্দীন।।
=========================================================

ঘটনার ভিতরে ঘটনা থাকবে
থাকবে আরো অনেক প্যাঁচ,
তাই বলে কি নির্মম ভাবে
হবে মানব জীবন শেষ!?
মিন্নী না-কি ভাল মেয়ে নয়
অনেকে এখন কয়,
কখনো কি দেখেছো তোমরা
এক হাতে তালি হয়!?
পুরুষরা সব বলে বেড়ায়
মেয়েদের দোষ বেশি,
মেয়েরাও তাই পাল্টা বলে
পুরুষরাই আসল দোষী।
বায়ু বিনা দেখেছো কি কেউ
গাছের পাতা নড়ে?
পুরুষ ও নারীর সক্রিয়তায়
সকল কিছু ঘটে।
পাপে নাকি বাপেরেও ছাড়ে না
এ কথা সত্যি ভাই,
সৎ ও ন্যায়ের পথে চলা ছাড়া
আর কোন উপায় নাই।
পাঁচ ওয়াক্ত নামাজ যদি
ঠিকমতো পড়া যায়,
অসৎ কাজে জড়ানো থেকে
রক্ষা করে মহান আল্লাহ।
পরকালের ভয় যদি তোমার
থাকে মনের মধ্যে,
তোমাকে দিয়ে পাপ কাজ করানো
হবে না কারোর সাধ্যে।।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ