ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায়, তাহলে সেটিকে তারা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচনা করবে।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও সন্ত্রাসী সেনাবাহিনী এ ধরনের পদক্ষেপ নেয়, তবে তা এ অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, তার মিত্র ও সমর্থকদের সব ধরনের স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। -পার্সটুডে।
You must be logged in to post a comment.