আর আর চৌধুরী, নওগাঁ।।
নওগাঁয় ইঞ্জিন চালিত ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় জুয়েল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান (৪০) নামে অপর এক ব্যাক্তি আহত হয়েছেন।
নিহত জুয়েল নওগাঁর পোরশা উপজেলার মিছিরা মলপাড়া গ্রামের আজিজুলের ছেলে এবং আহত মজিবর একই গ্রামের মৃত সোবহানের ছেলে। জানাগেছে, (১৩) জানুয়ারী সোমবার সরাইগাছি থেকে ইঞ্জিন চালিত ট্রলি যোগে নিতপুরে যাওয়ার সময় দুপুর ১২টায় ছাতনতলী নামক স্থানে এসে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা স্থলেই জুয়েল মারা যায় এবং মজিবরকে তাৎক্ষনিক উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
পোরশা থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেন এবং মৃতদেহ তার পরিবার এর লোকজন কোন অভিযোগ না করে নিতে চাওয়ায় এব্যাপারে একটি ইউডি অন্তে মৃতদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
You must be logged in to post a comment.