দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের নবগঠিত গর্ভনিং পরিষদের পুনরায় বিদ্যাৎসাহি সদস্য নির্বাচিত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী,,উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু’র ছোট ভাই আলহাজ্ব এমরান করিম রাশেদ।

গতকাল শুক্রবার বিকালে সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের সাধারণ সভায় তাঁকে পুনরায় বিদ্যাৎসাহি বা শিক্ষানুরাগী সদস্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা যায়।
তাঁকে বিদ্যাৎসাহি সদস্য নির্বাচিত করায় নিউজ রাঙ্গুনিয়ার পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন।
You must be logged in to post a comment.