কুষ্টিয়ার মিরপুরে রেলস্টেশনে সুন্দরবন, রুপসা, সাগরদাড়ী ও টঙ্গী এক্সপ্রেসের স্টপেসের দাবীতে জনতার ঢল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ মার্চ, ২০১৯, ৮:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

কুষ্টিয়ার মিরপুরে রেলস্টেশন বন্ধ ঘোষনার প্রতিবাদে এবং সুন্দরবন, রুপসা, সাগরদাড়ী ও টঙ্গী এক্সপেসসহ সকল ট্রেনের স্টপেসের দাবীতে হাজার হাজার জনতা বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে ।

রবিবার (৩ মার্চ) মিরপুর ঈগল চত্বরে মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে বেলা ১১ টা থেকে শুরু হয়ে এই বিক্ষোভ কর্মসুচি চলে বেলা ১টা পর্যন্ত।

এসময় মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর মাহমুদা চৌধুরী কলেজসহ (বর্তমানে অনার্স কলেজ) উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাবসায়ী এবং রাজনৈতিক নেতাসহ এলাকার সকল স্তরের মানুষ এই বিক্ষোভ কর্মসুচিতে অংশগ্রহন করেন।

পূর্ব থেকেই সকল ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

বিক্ষোভ কর্মসুচিতে বক্তারা, মিরপুর রেল স্টেশন বন্ধের ঘোষনা বাতিল করে স্টেশনটি পুনরায় চালুসহ সকল ধরনের ট্রেনের স্টপেজ না করা হলে মিরপুরে রেল অবোরোধ করে উত্তরবঙ্গ থেকে দক্ষিন বঙ্গের রেল যোগাযোগ বন্ধ করে দেয়ার ঘোষনা দেন।

উল্লেখ্য গতবছরের ৭ জুলাই কুষ্টিয়ার মিরপুর উপজেলার এই রেল স্টেশনটি বন্ধ করে দেয়ার ঘোষনা দেয় কতৃপক্ষ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ