স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির চিঠি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৫ জানুয়ারী, ২০২০, ৮:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ।।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করতে চিঠি পাঠিয়ে বিএনপি। মূলত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে এমনটা জানিয়ে এ বিষয়ে কথা বলতে চায় দলটি।

বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার রবিবার বিকালে চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন।
এর আগে, মঙ্গলবার রবিবার বিকাল তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান তার স্বজনরা। এদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা সিঁথি, আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম, নাতনি আরিফা ইসলাম প্রমুখ।

পরে মিডিয়ার সঙ্গে কথা বলেন সেলিমা ইসলাম। তিনি অভিযোগ করেন, বিএসএমএমইউ হাসপাতালে উন্নত চিকিৎসা না পেয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ