শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম শুভ জন্ম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ১০:১৬ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ।।

যুগ-পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম শুভ জন্ম বার্ষিকী মহোৎসব অনুষ্ঠান উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আসছে ১৭ জানুয়ারি শুক্রবার নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত শ্রী বিনোদ বিহারী চৌধুরীর বাড়ি ঘোষ পাড়ায় ভোর হতে রাত ১০.৩০ ঘটিকা পর্যন্ত চলবে।

নাসিরনগর সংসঙ্গের সদস্যবৃন্দ অনুষ্ঠান পরিকল্পনা, অতিথি আপ্যায়ণ, মঙ্গল শোভাযাত্রার পরিকল্পনা সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেছে। সৎসঙ্গের সভাপতি নাসিরনগর  কৃষি ব্যাংক কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শশাংক শেখর দাস আলাপকালে জানান, এবার অনুষ্ঠানে প্রেমময়  শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমিয় দর্শনকে মানুষের মাঝে পৌঁছে দেওয়া এবং সৎ নামে সকলকে যুক্ত করার জন্য এবার একটু বৃহৎ পরিসরে অনুষ্ঠানটি করা হবে।

অনুষ্ঠান মালায় ঊষাকীর্ত্তণ, সমবেত প্রার্থনা, মঙ্গল শোভাযাত্রা, শ্রীমদভগবদগীতা পাঠ, মহা প্রসাদ বিতরণ, সংগীতানুষ্ঠান, মাতৃ-সম্মেলন, সাধারণ ধর্মসভা ইত্যাদি মূল ধাপগুলো ছাড়াও অন্যান্য অনুষ্ঠান মালায় সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। অনুষ্ঠানের অন্যতম সদস্যবৃন্দ শ্রী শুভেন্দু কুমার বাহাদুর ( সহকারী শিক্ষক,সরকারি বালিকা বিদ্যালয়), শ্রী বিমল বিহারী চৌধুরী (সহসভাপতি), শ্রী নান্টু বিশ্বাস ( যুগ্ম সম্পাদক), শ্রী সঞ্জিত দেব ( সাংগঠনিক সম্পাদক), শ্রী স্বপন কর্মকার ( অর্থ সম্পাদক), শ্রী মিঠুন রায় ( ডিবিডিএল কর্মকর্তা), শ্রী সঞ্জিত কুমার দাস ( সহ-সভাপতি), শ্রী চিত্ত ঋষি ( সহ-সভাপতি) নিরলস প্রচেষ্টা করছেন সফল ও সার্থক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।

কমিটির সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ কামনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ