শরীয়তপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরনে ইমাম সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে  প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরনে ইমাম সম্মেলন করেছেন  শরীয়তপুর জেলা ইসলামিক ফাউণ্ডেশন।

২৭ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম মাঠে এই ইমাম সম্মেলন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন শরীয়তপুর জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি অলিউল্লাহ্।

প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা প্রশাসক তাহসিনা বেগম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরিয়তপুর জেলা সিভিল সার্জন মোঃ রেহানউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার  শরিফউজ্জামান,অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম,জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, মাওলানা কে.এম মকবুল হোসেন।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  শরীয়তপুর ইসলামিক ফাউণ্ডেশনের ট্রেইনার মাওলানা রুহুল আমিন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ