শতবর্ষী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ৮:১৪ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)।। 

আজ ১৬ ডিসেম্বর,  মহান বিজয় দিবস – ২০১৯ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করে।

এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এড. কামরুজ্জামান মামুন, প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য কাজী ইয়ার খাঁন, সারোয়ার আলম, মো. গিয়াসউদ্দিন, জুনায়েদ মিয়া, এড. আলী আযম চৌধুরী, পিটিএ কমিটির সদস্য বৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে এক বর্নাঢ্য বিজয় র‌্যালী বের হয়। র‌্যালীটি ফান্দাউকের প্রধান সড়ক, ফান্দাউক বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে ফিরে আসে। এতে ম্যানেজিং কমিটি, শিক্ষককর্মচারী, ছাত্র ছাত্রী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ