ইমরান হোসেন, লক্ষ্মীপুর, সদর।।
থানায় মামলা বা জিডি করতে কোনো টাকা লাগেনা, কেউ টাকা চাইলে সাথে সাথে আমাকে জানাবেন। চন্দ্রগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই।
মাদক ব্যবসায়ী না থাকলে মাদক সেবক ও থাকবে না। মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানা পুলিশের জিরো টলারেন্স অবস্থান প্রদর্শন করা হবে।
বৃহস্পতিবার রাত ৯টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন। তিনি আরো বলেন, থানায় সেবা প্রত্যাশীদের জন্য সেবাপ্রাপ্তি সুনিশ্চিত করা হয়েছে। কোনো সেবাপ্রত্যাশী থানায় এসে সেবা না পেলে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবুল ও চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুর রহিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. সহিদুল ইসলাম ও কামালুর রহিম সমর, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন আপ্র প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে নবাগত দুই ওসিকে ফুল দিয়ে বরণ করেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.