সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে একটি বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। মন্ত্রিপরিষদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ ছাড়া বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস শুরু করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।
তবে ওই বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা এখনো নির্ধারিত হয়নি বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
You must be logged in to post a comment.