নাচ দিয়েই মিডিয়ায় যাত্রা শুরু করেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশা। তবে পর্যায়ক্রমে মডেলিং হয়ে অভিনয়ে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি।
বিশেষ করে ২০২১ সালের মধ্যভাগ পর্যন্ত তিনি নাটকের শীর্ষ নায়িকা হিসেবে দারুণ জনপ্রিয়তা নিয়ে অভিনয় করেন।
তবে ২০২১ সালের কোরবানির ঈদের পর থেকে হঠাৎ করেই অভিনয় ক্যারিয়ারে এক ধরনের স্থবিরতা আসে। জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশোর সঙ্গে নাটকে নিয়মিত জুটি বেঁধে অভিনয় করার কারণে তাদের অভিনীত প্রায় প্রতিটি নাটকই দর্শকপ্রিয়তা পায়।
আরও পড়ুন : বড় হওয়ার পর ঈদও কেমন যেনো হয়ে গেলো : মৌসুমী
গত বছরের কোরবানির ঈদের পর থেকে এই দুই অভিনেতা সঙ্গে আর জুটি বেঁধে তাকে অভিনয়ে দেখা যায়নি; যা এখনো চলমান আছে। যার কারণে নাটকের অভিনয় সংখ্যাও কমে যায় তানজিন তিশার।
তবে চলতি বছরের শুরুর দিক থেকেই ফারহান আহমেদ জোভানসহ কয়েকজন তরুণ অভিনেতার সঙ্গে জুটি বেঁধে নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। বিশেষ করে এই অভিনেত্রী রোজার ঈদে অভিনয় নিয়ে বেশ সপ্রতিভ।
তার অভিনীত একাধিক নাটক দর্শকের আগ্রহর মধ্যে রয়েছে। নিজের অভিনয় এবং বুদ্ধিমত্তা দিয়ে স্থবির ক্যারিয়ারকে আবারো চাঙ্গা করেছেন তিনি। এতে করে তানজিন তিশা ভক্তরাও উৎসাহিত হয়েছেন। অভিনয়ের এই ধারাবাহিকতা বজায় রাখলে খুব শিগগিরই শীর্ষস্থানে জায়গা করে নেবেন তিনি- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
You must be logged in to post a comment.