ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।
শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা, চোরাচালান নিরোধ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শার সংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,(আলহাজ্ব)আয়নালহক,বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,(আলহাজ্ব)ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বজলুর রহমান।গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ,হোসেন আলী,পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাস্টার হাদিউজ্জামান, সহ বিজিবি, ফায়ার সার্ভিস,আনসার এবংউপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
You must be logged in to post a comment.