শরীয়তপুরে নির্বাচন পরবর্তী বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সর্মথকদের উপর হামলা ও বাড়ি-ঘরে অগ্নি সংযোগ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীযতপুর জেল শাখা।
২১শে ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টায় বাংলাদেশে জামায়াতে ইসলামী শরীযতপুর জেলা কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীযতপুর জেলা আমীর মাওলানা আবদুর রব হাসেমী, জেলা নায়েব আমীর মাওলানা কে এম মকবুল হোসেন, জেলা সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ দেওয়ান সিদ্দিক আহমেদ, সখিপুর থানা আমীর মাওলানা গোলাম মোস্তফা, নায়েবে আমীর মাস্টার আলী হোসেন, মাওলানা সাদেক আহমেদ ও মোঃ মানিক বালা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নড়িয়া-সখিপুর শরিয়তপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা নায়েব আমীর মাওলানা কে এম মকবুল হোসেন ও ভুক্ত-ভোগী মানিক বালা।
You must be logged in to post a comment.