শরীয়তপুরে ফাতেমা মেধা বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আব্দুল বারেক ভুঁইয়া, শরীয়তপুর
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

শরীয়তপুরে ফাতেমা মেডিকেল সেন্টার এর উদ্যোগে মেধা বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাই জাতির মেরুদন্ড এই প্রতিপাদ্যয় কে সামনে রেখে দুই-হাজারের অধিক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে ফাতেমা মেডিকেল সেন্টারের উদ্যোগে ৫ সেপ্টেম্বর শসনবার সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়াম মাঠে ফাতেমা মেধা বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা মেডিকেল সেন্টারের কর্ণধার ডাঃ মাহাবুব আলম হক রকেট। প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে প্রফেসর ডাঃ এস এম নজরুল ইসলাম।

বিষেশ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর সরকারী গোলাম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ কহিনুর খানম, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ হোসেন,ইঞ্জিনিয়ার নাঈমুর রহমান, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, শরীয়তপুর জেলা বিএনপি নেতা মোঃ দুলাল খান, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন রবিন, মিজানুর রহমান চৌধুরী-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গণ বক্তব্য রাখেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ