রাবি’র দুই স্কুলে বই উৎসব অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ জানুয়ারী, ২০২০, ৯:০৯ অপরাহ্ন

রাবি প্রতিনিধি।।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের দুটি স্কুলে বই উৎসব সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণ ও সকাল ১০টায় শেখ রাসেল মডেল স্কুল চত্বরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এসময় উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের সাফল্যেই নিহিত আছে ভবিষ্যতের বাংলাদেশ। তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারা এই কোমলমতি শিশুদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলুন যাতে তারা বিজ্ঞান ও প্রযুক্তি অর্জনকারী, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর লেখাপড়াকে আনন্দময় করে তুলতে বছরের প্রথম দিনটিতে নতুন ক্লাসের বই তাদের হাতে তুলে দিতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা সফল করার দায়িত্ব আমাদের সবার। আমরা যদি সকলে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি তবে আমাদের সম্মিলিত প্রয়াসে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানের স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে।

এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী, স্কুলের শিক্ষক ড. মুহা কাওসার হুসাইন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, পুস্তক বিতরণ অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্ববায়ক ড. মো. আমিনুল ইসলাম, শেখ রাসেল মডেল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিসাইয়া মেহ্জাবিন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ