ভারত থেকে ফেরার পথে দর্শনা ইমিগ্রেশনে ঝিনাইদহ জেলা আ’লীগের দফতর সম্পাদক ও সাবেক জিপি (গভর্নমেন্ট প্লিডার) অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষকে স্ত্রী-সন্তানসহ আটক করা হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকাশ কুমারকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা আছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। যে থানায় মামলা থাকবে সেখানে সোপর্দ করা হবে।
দর্শনা ইমিগ্রেশনের এসআই রমজান আলী খবর নিশ্চিত করে জানান, চলতি মাসে বিকাশ কুমার ঘোষ স্ত্রী-সন্তান নিয়ে দর্শনা বর্ডার দিয়ে ভারতে যান। ১৭ দিন ভারতে অবস্থানের পর শনিবার বিকেলে তিনি একই পথে দেশে ফিরতে গেলে দর্শনা ইমিগ্রেশন পুলিশ স্ত্রী-সন্তানসহ তাকে আটক করে।
তিনি আরো জানান, আ’লীগ নেতা বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন। তবে দর্শনা ইমিগ্রেশনে তিনি সফটওয়ারে কালো তালিকাভুক্ত থাকায় তাকে আটক করা হয় বলে ইমিগ্রেশনের কর্মকর্তারা জানান।
You must be logged in to post a comment.