বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আগমন করে আগুনের কারণ এবং দায় নির্ধারণে সহায়তা করবেন।

শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টায় তিনি ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে এবং সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছে।

মিজানুর রহমান আজহারীর অফিসে সারজিসমিজানুর রহমান আজহারীর অফিসে সারজিস

এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যে এবং ফায়ার ব্রিগেডের ইউনিট ১৫–২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ওই স্থানে খাদ্যপণ্যের উপস্থিতি ছিল, কোনো কেমিক্যাল ছিল না।

এছাড়া বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়েও আলোচনা চলছে। রেমিট্যান্সযোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমানোর জন্য সরকার পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম।

তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন আমরা নিজের বাড়িতে পোশাক পরি, প্রয়োজনে তা আত্মীয়ের বাড়িতেও ব্যবহার করতে পারি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ