পটুয়াখালীর  বাউফলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে বর্ধিত সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবদক।।

পটুয়াখালী  বাউফল উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডাঃ ইয়াকুব শরিফ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জনাব এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইদুল হাসান সেলিম, স্বাগত বক্তব্য রাখেন বাউফল উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মরিয়ম বেগম নিশু। 

জাতীয়করণের দাবি পূরণে ‘শিক্ষক মহাসমাবেশ’ অনুষ্ঠিত করার লক্ষ্যে শিক্ষক কর্মচারী ফোরাম এই  সাংগঠনিক সফর শুরু করেছে।

এর ধারাবাহিকতায় সকাল ১০ টায় প্রথমে বাঁকের গঞ্জ এবং বিকাল ৩.০০টায় বাউফল উপজেলা পটুয়াখালী বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট জেলা উপজেলার শতশত প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও কর্মচারীরা স্বতস্পুর্ত অংশগ্রহণ করেন এবং সভা শেষে ৫১ সদস্য বিশিষ্ট আন্দোলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জনাব কাজী মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ও শিক্ষকনেতা, দশমিনা, কেন্দ্রীয় কমিটির জনাব মোঃ মতিউর রহমান দুলাল, জনাব জ্যোতিষ মজুমদার, জনাব গোলাম ছাদেক, জনাব, কামরুল হাসান, জনাব, তোফায়েল সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান শিক্ষকগণ ও কর্মচারী নেতৃবৃন্দ।

আগামী মুজিব বর্ষকে সামনে রেখে জাতীয়করণ আন্দোলনের কর্মসূচির চূড়ান্ত রূপরেখা তৈরি করেছে শিক্ষক কর্মচারী ফোরাম। তাঁর অংশ হিসেবে দেশব্যাপী জনমত গঠনেরও কার্যক্রম পরিচালনা শুরু করেছে। প্রাথমিক ভাবে বরিশাল বিভাগে চলছে ফোরামের সাংগঠনিক সফর।

আজ ২৫/১২/২০১৯ তারিখ দশমিনা উপজেলায় বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ