এইচ আর হাসু ঝিনাইদহ ।।
ঝিনাইদহের শৈলকুপার বড়দা ব্রিজ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সোহাগ (১৬) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত সোহাগ রানীনগর গ্রামের ইসাহাক বিশ্বাসের ছেলে এবং মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিল সোহাগ। পথিমধ্যে বড়দা ব্রিজ এলাকায় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে বলে জানান শফিকুল ইসলাম
You must be logged in to post a comment.