ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার: আটক ১

নিজস্ব প্রতিবেদক ।।
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দেবীনগর রামচন্দ্রপুর গ্রামে যৌথবাহিনীর গোপন অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় রফিকুল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বসতবাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ব্যারেল, ৫টি রামদা, একটি হাতুড়ি, বেশ কিছু দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই ধারণা করছেন, দীর্ঘদিন ধরেই গোপনে অস্ত্র তৈরির কাজে জড়িত ছিল রফিকুল ইসলাম।
আটককৃত রফিকুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্ত্র তৈরির নেটওয়ার্কের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় শৈলকূপা থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বলেন,
“আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি আস্তানা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা যাচ্ছে না। তবে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলবে।”
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ