ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে  স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।
সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

ঝিনাইদহে বিদ্যুত স্পৃষ্টে একইসাথে স্বামী -স্ত্রীর মৃত্যু হয়েছে।  আজ সোমবার (১৮ মে) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে।

‎বিদ্যুৎস্পৃষ্টে নিহত মজিবর খাঁ ও মোমেনা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা।
‎স্বজনরা জানান, আজ ভোরে নিজ বাড়িতে মজিবর খাঁ বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে তাতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অসাবধানতাবশত মজিবর খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় মোমেনা খাতুন তাকে বাঁচাতে এগিয়ে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। ঘটনার তদন্ত চলছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ