ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত -৩

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ৩:০৫ অপরাহ্ন

এইচ আর হাসু, ঝিনাইদহ।।। 

 ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, শৈলকুপা উপজেলার আব্দুল গফুরের ছেলে আহসান হাবীব, যশোর আরাপপুর এলাকার লাল মিয়ার ছেলে সেলিম হোসেন। আহত মহিলার নাম পরিচয় জানা যায়নি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, এক মহিলা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দুই দিক থেকে দুটি মোটরসাইকেল মহিলাকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই মহিলাসহ তিনজন আহত হয়। এরপর কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত দুই মোটরসাইকেল চালকের একজনের পা ও অপরজনের হাত ভেঙ্গে গেছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর সড়ক দুর্ঘটনায় মুন্না হোসেন (২২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। নিহত মুন্না সদর উপজেলার পুটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। আহত সুমন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সম্ভুর ছেলে।

বুধবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই মজলেম তালুকদার জানান, দুপুরে হতাহতরা মোটর সাইকেল যোগে ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা পাওয়ার ট্রিলারের ট্রলির সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ২ জনই গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সড়ক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষনা করে। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ