জাজিরায় আতংকে বৃদ্ধার মৃত্যু, প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ!

শরীয়তপুর প্রতিনিধি
শনিবার, ১৪ জুন, ২০২৫, ৫:৪২ পূর্বাহ্ন

শরীয়তপুর জাজিরা পৌরসভার জামাল মাদবর কান্দী গ্রামে সেনাবাহিনী আসছে এই আত্ংকে তাসলিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন হিতের পরিবার। এই মৃত্যুর ঘটনা কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করছেন স্থানীয় কু-চক্রমহল।

গত ১১জুন বুধবার আনুমানিক রাত ১০টার দিকে জামাল মাদবর কান্দী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিবর্গ ও মামলার এযাহার সূত্রে জানা যায় পুর্ব-শত্রুতা ও আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে জামাল মাদবরের কান্দী গ্রামে ঢালী পরিবার ও বেপারী পরিবারের মধ্যে টানা কয়েক দিন যাবত উত্তেজনা বিরাজ করছিল।

গত ৯ জুন বিকাল ৫ টার দিকে প্রবাসী কাইউম ঢালীর কলেজ পড়ুয়া ছেলে মোঃনাঈম ঢালী নিজ বাড়ী থেকে মটর সাইকে যোগে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা করলে, ফারুক বেপারী মাহাবুল বেপারী গং ব্যক্তিরা  হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ ও রড দিয়ে পিটাইয়া আহত অবস্থায় পাকা রাস্তার উপর ফেলে রেখে ঘটনা স্থান ত্যাগ করে।বর্তমানে নাঈম ঢালী ঢাকা মেডিকেল কলেজ হাসহাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।এই ঘটনার বিচার দাবি করে নাঈম ঢালীর মা চাম্পা বেগম গত ১০জুন জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন।জেলা মেট্রোপলিটন শরীয়তপুর মামলা নাম্বার-৪

জাজির পৌরসভার জামাল মাদবর কান্দী গ্রামে ককটেল বিস্ফোণ নিরীহ মানুষের বাড়ি-ঘর ভাংচুর সহিংসতা ও এলাকায় সন্ত্রাসীদের উত্তেজনা এমন এক সংবাদের ভিত্তিতে গত ১১জুন রাত সাড়ে নয়টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ওই এলাকায় টহলে যায়। ফারুক বেপারী এবং মাহাবুল বেপারীর বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

নিহত তাছলিমা বেগম এর স্বামী মজিবর মৃধা বলেন আমরা সাধারণ কৃষক পরিবার আমরা কোন দলে-মেলে নাই কাজকরি ভাত খাই।দুই দিন পরে আমার ছেলের বিয়ে গত রাতে এলাকায় সেনাবাহিনী আসছে এই ভয়ে আমার স্ত্রী অসুস্থ হয়ে পরলে আমরা তাকে চিকিৎসার জন্য জাজিরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

কিন্তু তাছলিমা বেগম এর মৃত্যুকে পূঁজিকরে ওই এলাকার বেপারী পরিবার ও মৃধা পরিবারের কিছু সংখ্যক লোক নানা প্রোপা কান্ডা ছড়িয়ে হত্যাকান্ড বলে ঢালী পরিবারে উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

লাশের সুরতহাল তদন্ত কারি কর্মকর্তা জাজিরা থানার সাব-ইন্সপেক্টর মোঃ ইয়ার হোসেন বলেন প্রাথমিক ভাবে নিহতের শরিরে কোন আঘাতের চিহ্নহ  পাওয়া জায়নি ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ