চিনতে পারলে ওসি’র সাথে যোগাযোগ করুন, নওগাঁয় বোবা ব্যক্তি থানা হেফাজতে

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৭:০৫ অপরাহ্ন
নওগাঁয় থানা হেফাজতে বোবা ব্যক্তি। ছবি : প্রতিনিধি

আর আর চৌধুরী, নওগাঁ।।

নওগাঁর সাপাহারে এক বোবা ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে বোবা ব্যক্তিটি সাপাহার থানার পুলিশ হেফাজতে আছে।

খাতা-কলম সামনে দিলে রুবেল এবং তৈয়ব নামটি লিখতে পারছে বোবা ব্যক্তিটি। তার কাছে একটি ট্যাব ও দুইটি মোবাইল ফোন পাওয়া গেছে (নষ্ট হওয়া)।

বুধবার রাতে উপজেলার আইহাই গ্রামে বোবা ব্যক্তিটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার (গ্রাম পুলিশ) উদ্ধার করে থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে সেখান থেকে বোবা ব্যক্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

গত ৩ দিন থেকে তার দেখাশুনা, খাওয়া-দাওয়া থেকে সব দায়িত্ব সাপাহার থানা পুলিশ পালন করছেন। যদি কেউ ব্যক্তিটি কে চিনতে পারেন তাহলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সরকারী ০১৭১৩-৩৭৩৮৪৫ এই নাম্বারে যোগাযোগ করুন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ